বর্তমান বাংলাদেশে গ্যাসের দাম কিছুটা কম হওয়ার কারনে গ্যাসের চুলার জনপ্রিয়তা বেড়েই চলেছে। মূল্যস্ফীতি, জ্বালানি সংকট এবং নতুন প্রযুক্তির কারণে গ্যাসের চুলার দাম ২০২৫ অনেকের অনুসন্ধানের বিষয় হয়ে উঠেছে। ডাবল বার্নার গ্যাসের চুলা সবচেয়ে জনপ্রিয়, কারণ এতে একসঙ্গে দুটি পাত্রে রান্না করা যায় এবং গ্যাসের খরচও কম হয়। বর্তমান বাজারে ডাবল গ্যাসের চুলার দাম সাধারণত ২,৫০০ টাকা থেকে শুরু করে ১০,০০০ টাকা পর্যন্ত।
বাংলাদেশে আরএফএল, ওয়ালটন, যমুনা, ভিশনের মতো স্থানীয় ব্র্যান্ডগুলো সাশ্রয়ী মূল্যে মানসম্মত চুলা সরবরাহ করে থাকে। ড্রেন্ডস মোডের আজকের এই নিবন্ধে আমরা বিভিন্ন মডেল আপডেটে দাম, ফিচার, সুবিধা-অসুবিধা এবং ক্রয় গাইড নিয়ে আলোচনা করবো।
আরএফএল ডাবল গ্যাসের চুলার দাম
আরএফএল বাংলাদেশের সবচেয়ে বড় গ্যাস চুলা উৎপাদক। আরএফএল ডাবল গ্যাসের চুলার দাম ২০২৫ সালে ৩,১৯০ টাকা থেকে ৯,১৯০ টাকার মধ্যে। গ্লাস টপ মডেলগুলো বেশি দামি, স্টেইনলেস স্টিল মডেল সাশ্রয়ী।
নিচে আরএফএল ডাবল গ্যাসের চুলার জনপ্রিয় মডেলগুলোর দামের তালিকা দেওয়া হলো:
| মডেলের নাম | দাম (টাকা) | টাইপ | ফিচার হাইলাইটস |
|---|---|---|---|
| GS LPG (GLS-204) | ৳৫,২৫০ | গ্লাস টপ | অটো ইগনিশন, ব্রাস বার্নার |
| DOUBLE GLASS LPG GSTV OLIVIA | ৳৪,৯৫০ | গ্লাস টপ | অটো ইগনিশন, LPG সামঞ্জস্যপূর্ণ |
| DOUBLE GLASS NG GSTV ELEGANT | ৳৫,১৭০ | গ্লাস টপ | টেম্পার্ড গ্লাস, লো গ্যাস খরচ |
| DOUBLE GLS NG GSTV BLUEBELL | ৳৫,১৭০ | গ্লাস টপ | টর্নেডো ব্লু ফ্লেম, NG/LPG |
| DOUBLE GLASS NG GSTV SILKY | ৳৪,৬২০ | গ্লাস টপ | লো গ্যাস কনজাম্পশন, অটো ইগনিশন |
| DOUBLE GLASS NG GSTV FIONA | ৳৪,৯৫০ | গ্লাস টপ | অটো ইগনিশন, ব্রাস বার্নার |
| RFL Double Glass NG Gas Stove JOSIE | ৳৪,৯৫০ | গ্লাস টপ | অটো ইগনিশন, ব্রাস বার্নার |
| RFL Double Glass NG Gas Stove Olivia | ৳৪,৯৫০ | গ্লাস টপ | অটো ইগনিশন, ব্রাস বার্নার |
| DOU. CRMC. AUTO LPG GAS STOVE | ৳৮,২৫০ | গ্লাস টপ | টেম্পার্ড গ্লাস, লো গ্যাস খরচ |
| RFL Double T.C. Auto Gas Stove 2-06 TRB LPG | ৳৬,০৫০ | Teflon coated body | টেম্পার্ড গ্লাস, লো গ্যাস খরচ |
| RFL Built In HOB Double Gas Stove LILAC NG | ৳৭,৪৮০ | গ্লাস টপ | টেম্পার্ড গ্লাস, লো গ্যাস খরচ |
| RFL Built In Glass Gas Stoves/HOB – BH 21GN | ৳৯, ৯৯০ | গ্লাস টপ | টেম্পার্ড গ্লাস, লো গ্যাস খরচ |
| RFL Double Built In Glass Hob Orchid | ৳৮,৭৫০ | গ্লাস টপ | টেম্পার্ড গ্লাস, লো গ্যাস খরচ |
| Built-In Glass Hob BH 22 SN LPG | ৳৯,৫০০ | স্টিল | টেম্পার্ড গ্লাস, লো গ্যাস খরচ |
| RFL Built In Glass HOB BH 21GN LPG | ৳৯,৯৯০ | ডাবল গ্লাস | টেম্পার্ড গ্লাস, লো গ্যাস খরচ |
ওয়ালটন ডাবল গ্যাসের চুলার দাম
ওয়ালটন সাশ্রয়ী মূল্যে মানসম্মত চুলা দিয়ে মার্কেটে বেশ সাড়া ফেলেছে। ওয়ালটন ডাবল গ্যাসের চুলার দাম ২০২৫ সালে ২,৬০০ টাকা থেকে ১৫,০০০ টাকা। স্টেইনলেস স্টিল মডেল সস্তা, গ্লাস টপ প্রিমিয়াম।
নিচে ওয়ালটন ডাবল গ্যাসের চুলার জনপ্রিয় মডেলগুলোর দামের তালিকা দেওয়া হলো:
| মডেলের নাম | দাম (টাকা) | টাইপ |
|---|---|---|
| WGH-Elora 120 (LPG/NG) | ৳১৫,৯৯০ | টেম্পার্ড গ্লাস |
| WGS-ZenFlame Double (LPG/NG) | ৳৫,৮৯০ | টেম্পার্ড গ্লাস |
| WGS-UltraFlame Double (LPG/NG) | ৳৫,৮৯০ | টেম্পার্ড গ্লাস |
| WGS-NeoFlame G101 (LPG/NG) | ৳৫,৯৯০ | টেম্পার্ড গ্লাস |
| WGS-Sweety Double(LPG/NG) | ৳৪,৩৯০ | টেম্পার্ড গ্লাস |
| WGS-Camellia Double (LPG/NG) | ৳৪,৮৯০ | টেম্পার্ড গ্লাস |
| WGS-GDC10 (LPG / NG) | ৳৪,৯৯০ | টেম্পার্ড গ্লাস |
যমুনা গ্যাসের চুলার দাম ২০২৫
যমুনা ব্রাস বার্নার এবং মডার্ন ডিজাইনের জন্য বিখ্যাত। যমুনা গ্যাসের চুলার দাম ২০২৫ সালে ২,৮৫০ থেকে ৪,৯০০ টাকা। নিচে কিছু জনপ্রিয় মডেল ও তার দাম দেওয়া হল।
| মডেলের নাম | দাম (টাকা) | টাইপ | ফিচার হাইলাইটস |
|---|---|---|---|
| Jamuna JGS-CC22G Knight LPG/NG | ৳৪,২১২ | গ্লাস টপ | অটো ইগনিশন, টেম্পার্ড গ্লাস |
| Jamuna JGS-GB22G Leaf LPG/NG | ৳৪,৭২৫ | গ্লাস টপ | অটো ইগনিশন, টেম্পার্ড গ্লাস |
| Jamuna JGS-SB12G Magical LPG/NG (Brass Burner) | ৳৪,৪৮২ | গ্লাস টপ | হাই হিট পাওয়ার, LPG/NG |
| Jamuna JGS-NB12G Dreamy LPG/NG (Brass Burner) | ৳৪,৪৮২ | গ্লাস টপ | অটো ইগনিশন, টেম্পার্ড গ্লাস |
| Jamuna JGS-GB12G Floral LPG/NG (Brass Burner) | ৳৪,৪৮২ | গ্লাস টপ | অটো ইগনিশন, টেম্পার্ড গ্লাস |
| Jamun JGS-GB02G Galaxy LPG/NG (Brass Burner) | ৳৪,৩৯২ | গ্লাস টপ | হাই হিট পাওয়ার, LPG/NG |
| Jamuna JGS-SB02G Joba LPG/NG (Brass Burner) | ৳৪,৩৯২ | গ্লাস টপ | হাই হিট পাওয়ার, LPG/NG |
| Jamuna JGS-D2 LG/NG Blue Flower | ৳৩,৩৩২ | গ্লাস টপ | হাই হিট পাওয়ার, LPG/NG |
| Jamuna JGS-D2 LG/NG Red Flower | ৳৩,৯৩২ | গ্লাস টপ | হাই হিট পাওয়ার, LPG/NG |
| Jamuna JGS-SSD2 LPG/NG | ৳২,৮৬২ | স্টিল | |
| Jamuna JGS-201SSWD LPG/NG | ৳২,৪৮২ | স্টিল | |
| Jamuna JGS-GB02SS LPG/NG (Brass Burner) | ৳৩,৪৯২ | স্টিল |
ভিশন গ্যাসের চুলার দাম ২০২৫
ভিশন গ্লাস টপ এবং 3D প্রিন্ট মডেলে এগিয়ে। ভিশন গ্যাসের চুলার দাম ২০২৫ সালে ৩,৯৯০ থেকে ৬,০০০ টাকা।
নিচে ভিশন ডাবল গ্যাসের চুলার জনপ্রিয় মডেলগুলোর দামের তালিকা দেওয়া হলো:
| মডেলের নাম | দাম (টাকা) | টাইপ | ফিচার হাইলাইটস |
|---|---|---|---|
| Vision Sky 3D NG Double Glass | ৪,৮৯৪ | ডাবল গ্লাস | 3D ডিজাইন, ৫০,০০০ অটো ইগনিশন |
| Vision LPG Double Glass Sky 3D | ৫,৬১৫ | ডাবল গ্লাস | টেম্পার্ড গ্লাস, হাই থার্মাল ফ্লো |
| Vision Double SS Classic NG | ৩,৯৯০ | স্টেইনলেস স্টিল | বেকেলাইট নব, CI বার্নার |
| Vision LPG Double SS Super | ৪,৫০০ | স্টেইনলেস স্টিল | রোটারি বার্নার, অটো ইগনিশন |
| Vision Glass Top Double Burner | ৪,৫০০-৬,০০০ | গ্লাস টপ | স্লিক ডিজাইন, এজ অফ ইজ ক্লিনিং |
কেনার আগে যা দেখবেন
- LPG vs NG → শহরে NG, গ্রামে LPG।
- অটো ইগনিশন → নিরাপত্তার জন্য জরুরি।
- গ্লাস vs স্টিল → গ্লাস সুন্দর কিন্তু ভাঙতে পারে।
- ওয়ারেন্টি → কমপক্ষে ১ বছর।
- অনলাইনে দারাজ/পিকাবু থেকে কিনলে EMI পাবেন।
গ্যাসের চুলার দাম ও ফিচার সম্পর্কে কিছু প্রশ্ন ও উত্তর
-
কোন গ্যাসের চুলাটি সবচেয়ে ভালো?
ওয়ালটন এবং আরএফএল সবচেয়ে ভালো, কারণ স্থানীয় উৎপাদন, সার্ভিস সেন্টার এবং দাম-মানের ভারসাম্য। বাজেট কম হলে ওয়ালটন, প্রিমিয়াম হলে আরএফএল।
-
বর্তমানে দুই চুলার গ্যাস বিল কত?
২০২৫ সালে ডাবল বার্নারের মাসিক গ্যাস বিল ১,০৮০ টাকা (তিতাস/বাখরাবাদ)। প্রস্তাবিত বৃদ্ধি হলে ১,৫৯২ টাকা হতে পারে।
-
গ্যাসের চুলার আকার কত ইঞ্চি?
স্ট্যান্ডার্ড ডাবল চুলার সাইজ ২৮-৩০ ইঞ্চি লম্বা, কাট-আউট ২৪x১৩ ইঞ্চি। বিল্ট-ইন হলে ৭৩০x৪১০ মিমি।

